
১। কিসের নামাজ রোযা কিসের কোরআন
নূরে হক বিনা তাহা সকলই বেজান
যাঁহার কলবে নূর হয়েছে রৌশন
কোরআন জেকের জান তাহার কারন ।
অর্থাৎ অর্থাৎ মুর্শিদ তথা গুরুর ফায়েজ লাভ ছাড়া শরিয়তের উক্ত ইবাদত গুলা প্রান হীন পাতার সমতুল্য।
২। নূরে হকে হক আছে হক চিন আগে
ইবাদত কর যদি পার শেষ ভাগে
না চিনিয়া ইবাদত করিবে কাহার
ভূতের বন্দেগী হবে, হবে না খোঁদার।
অর্থাৎ আগে মুর্শিদের ফায়েজ প্রাপ্ত করে আল্লাহ তালাকে ভালো ভাবে জেনে তার পর শরিয়তের উক্ত ইবাদত করো।আল্লাহ্কে ভালো ভাবে না চিনে যদি আল্লাহর ইবাদত করা হয়, তাহলে তা হবে নিতান্তই ভুতের বন্দেগী।
৩। নামাজে দাঁড়াইয়া যদি আগে খোঁদা করো মনে
পবনের আগে মন চলে যাবে বনে।
৪।না বলো খোঁদার নাম ,না বলো রাসুল
এক চিত্তে পীরের নাম মুখে বোলাও কেবল
তব জন্য পীরের যদি করে আরাধন
তবেই সন্তোষ হবে প্রভু নিরাঞ্জন ।
অর্থাৎ আগে পীরের নাম জপতে জপতে তার মধ্যে ফানা হতে চেষ্টা করো।পীর যদি তোমার ওপর সন্তুষ্ট হয়ে তোমার জন্য আল্লাহ্র দরবারে সুপারিশ করে তবেই আল্লাহ তোমার ডাকে সারা দিবে।নতুবা সাড়া পাওয়া খুবই সু-কঠিন।
বাবা জান শরিফ মাওলানা সত্য ইসলামের এক নুরের জ্যোতি।সেই জ্যোতি অনুসরন করেই অনেকে পেয়েছেন মাওলার দিদার,কেউ পেয়েছে সুখের খোঁজ,কেউ পেয়েছে আত্মার শান্তি।যুগ যুগ ধরে বাবা বেঁচে আছেন আশেক ভক্তদের হৃদয়ে চিরোতরের জন্য,ভবিষ্যতেও থাকবেন। সালাম বাবা জান শরিফ তোমাকে সালাম,সালাম হাজারো সালাম
বিদ্রঃ- মুসলমান নামধারি ওয়াহাবি তথা শতানের পুজারিদের এই পোস্ট ভালো নাও লাগতে পারে।তারা নবীর রওজা জিয়ারতকে এবং অলি-আওলিয়াদের তাজিমকে হারাম ও শেরেক, পূজার সাথে তুলনা করে...... নাউজুবিল্লাহ!!! তাই আশাকরি তাদের মুখ ও হাত থেকে মোমিন ভাইয়েরা ইমান হেফাজত রাখবেন
0 Comments